ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ৩ দিনেই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১১৬ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে ক্লুলেস একটি হত্যাকাণ্ডের মাত্র তিন দিনের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার(২০ মার্চ) গোয়ালন্দ ঘাট থানায় সকাল এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৬ মার্চ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির নির্মানাধীন ভবনে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশ সনাক্ত হয়। তার নাম মোঃ সোহান শেখ (২০)। সে দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়া আলামীন শেখের ছেলে। তার মা দৌলতদিয়া পতিতা পল্লীর একজন যৌনকর্মী।
এ ঘটনায় তার চাচা মোঃ সেলিম শেক বাদী হয়ে পরদিন  গোয়ালন্দ ঘাট থানায় কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশ্বস্ত গুপ্তচর ও প্রযুক্তি ব্যবহার করে আইনের সংঘাতে জড়িয়ে পরা শিশুদের কে গতকাল রবিবার গভীর রাতে কালুখালি থানার হরিণাবাড়িয়া প্রামাণিক পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার শামসু মাষ্টার পাড়ার শহিদ শেখের ছেলে মোঃ নিরব শেখ (১৭) এবং সাহাদৎ মেম্বার পাড়ার মোঃ মাদার কাজীর ছেলে মোঃ হায়াত কাজী (১৭)।
ঘটনার বিবরণে তিনি বলেন, ঘটনার দিন রাতে সোহান শেখকে যৌনপল্লির জাহাঙ্গীরের দোকানে বসে থাকতে দেখে আসামিরা গাজা সেবনের কথা বলে তাকে ডেকে নিয়ে আসে। এরপর তারা প্রথমে কাঠের বাটাম ও ইট দিয়ে সোহানকে আঘাত করে। এরপর আইন সংঘাতে জড়িয়ে পরা শিশু তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে তার বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনার পর থেকেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল কাজ করতে থাকে। বিশ্বস্ত গুপ্তচর ও তথ্য প্রযুক্তির সহায়তায় তিন দিনেই আসামিদের গ্রেফতারসহ হত্যা মামলায় ব্যাবহ্রত চাকু উদ্ধার করতে সক্ষম হয়।  রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান তাদেরকে যথাযথ দিক নির্দেশনা দেয়াসহ সর্বাত্মক সহযোগিতা করেছেন বলে তিনি জানান।

গোয়ালন্দে ৩ দিনেই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

আপডেট সময় : ০২:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩