দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা
- আপডেট সময় : ১০:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২৭ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল।
এ উপলক্ষে বুধবার দুপুরে দৌলতপুরের নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাকুর আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি শহীদ সরকার মঙ্গল, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. রেজাউল করিম, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম (শাহীন), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক শামীম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু।
এ ছাড়া বিআরডিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













