ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শতবর্ষী নৌকা বাইচ ও গ্রামীণ মেলাকে ঘিরে মধুমতী নদীর দুপাড়ে লাখো মানুষের ঢল

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৫৯ বার পঠিত

শতবর্ষী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা কে ঘিরে মধুমতী নদীর দুপাড়ে লাখো মানুষের ঢল, লাখো মানুষের সমাগমে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

মধুমতী নদীতে প্রায় ২০টি বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলার ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির টানে মাগুরা জেলার মহম্মদপুর ও ফরিদপুর জেলার বোয়ালমারীতে নদীর এপাড় ও ওপাড়ের মানুষের মিলন মেলায়
মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

১ নভেম্বর ২০২৬, (রবিবার) মেলার আয়োজনকে ঘিরে সকাল থেকে নদীর দুই পাড়ে লাখো দর্শনার্থীর সমাগম ঘটে।
নৌকার ছন্দময় বৈঠার টানে টানে ও ঢাকঢোলের শব্দ আর দর্শকদের উল্লসিত ভাবে মুখরিত হয়ে ওঠে নদীর দুই পাড়।

ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে লক্ষাধিক দর্শনার্থীদের মানুষের ভীড় জমে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
গ্রামবাংলার ঔতিহ্য হারিয়ে যেতে বসা কে ঘিরে স্থানীয়দের সহ সর্বস্তরের মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও প্রাণচাঞ্চল্য।
মেলায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ও এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

নৌকা বাইচ বাংলার প্রাচীন ও জনপ্রিয় লোকজ সংস্কৃতির অন্যতম অংশ। নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এ প্রতিযোগিতা। এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতির বিকাশ ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা, বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা পরিবার পরিজন ও স্বজনদের সঙ্গে এ উৎসব উপভোগ করেন। আয়োজনকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি গ্রামবাংলার সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির সাবেক
আহবায়ক ও মেলা কমিটির সভাপতি, অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে,নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুর- ২ আসনের এমপি ও বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী।

শতবর্ষী নৌকা বাইচ ও গ্রামীণ মেলাকে ঘিরে মধুমতী নদীর দুপাড়ে লাখো মানুষের ঢল

আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬