দৌলতপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মন্টু মাস্টার, চাইছেন দোয়া ও সমর্থন
- আপডেট সময় : ০৫:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৬১ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার। তিনি দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
নির্বাচন সামনে রেখে তাঁর প্রচারমূলক রূপরেখায় ঐক্য, শান্তি ও উন্নয়নের বার্তা তুলে ধরা হয়েছে। ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চাওয়ার পাশাপাশি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মন্টু মাস্টার তাঁর পরিকল্পনায় সততা, ন্যায়বিচার ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।
এ ছাড়া মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তাঁর নির্বাচনী প্রচারণায় উল্লেখ করা হয়েছে।
তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।













