ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ

মাসুদুর রহমান রুবেল-আশুলিয়া( ঢাকা):
  • আপডেট সময় : ১১:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৩৫ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের জেরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এর আগে সকাল থেকেই কারখানার ভিতরে অবস্থান করছিলেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেলা ১১টা ২০ মিনিটের দিকে নরসিংহপুর-নিশ্চিন্তপুর সংলগ্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আশপাশের সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এসময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে থমথমে অবস্তা সৃষ্টি হয়।

পরে শ্রমিকদের সড়ক থেকে সড়াতে ও ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।  সংঘর্ষের ফলে ওই সড়কে কিছুসময় যানবাহন চলাচল বন্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করছে বিজিবি, শিল্প পুলিশ,  থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। এবং সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে শতাধিক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেন কারখানার কতৃপক্ষ।

ট্যাগস :

আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ

আপডেট সময় : ১১:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬