ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গভীর রাতে দৌলতপুর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম

মোঃ- হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ১১:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০৪ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের চিত্র সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে গেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে আকস্মিকভাবে দৌলতপুর থানায় উপস্থিত হন পুলিশ সুপার। এ সময় তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের রোলকলে অংশ নেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিংকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে অফিসার ও ফোর্সদের অবহিত করেন তিনি। একই সঙ্গে পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের সেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।

পরিদর্শনকালে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র ও নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার দৈনন্দিন কার্যক্রম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সদের উপস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।

তিনি থানায় আগত সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় পুলিশি সেবা পান, সে বিষয়েও গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

নবাগত পুলিশ সুপারের আকস্মিক এ পরিদর্শনে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে আরও সতর্কতা ও গতিশীলতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

গভীর রাতে দৌলতপুর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম

আপডেট সময় : ১১:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬