সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে সরকারি হাসপাতালে মেডিসিন প্রদান
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৭৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা (এমপি) এর পক্ষ হতে মেডিসিন প্রদান করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, গোয়ালন্দ পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি নীলা চৌধুরীসহ অন্যান্য চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
























