
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা (এমপি) এর পক্ষ হতে মেডিসিন প্রদান করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, গোয়ালন্দ পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি নীলা চৌধুরীসহ অন্যান্য চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।