১৫৪- ময়মনসিংহ -৯ নান্দাইলে আব্দুল মালেক চৌধুরী (স্বপন চৌধুরী ) নৌকা প্রতীকে প্রার্থী ঘোষণা
- আপডেট সময় : ০৭:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৩৫৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী নান্দাইল উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন রোববার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদালাপী হাস্যজ্বল , খুব সহজেই সাধারণ মানুষের সাথে মিশতে পারে সকল শ্রেনীপেশার মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন ব্যপক জনপ্রিয়তা অর্জন করে ।সাংবাকিদের সাথে মতবিনিময় সভায় স্বপন চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৪ সনে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দেন। এসময় আমি বিপুল ভোটে বিজয় লাভ করি। গত ২০১৮সনে আবারও আমাকে নেত্রী নৌকা প্রতীক দেন কিন্তু বিদ্রোহী প্রার্থী থাকায় ফল ভালো হয়নি।আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হলে জননেত্রী শেখ হাসিনাকে নান্দাইল আসনটি উপহার দিতে পারব বলে সাংবাদিকদের জানান।
এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি নান্দাইল চৌরাস্তায় ব্যাপক গনসংযোগ করেন। তিনি নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
























