ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

লালমোহনে ছাত্রলীগ নেতার বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১ জন

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১২৬ বার পঠিত

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বিস্ফোরণে মনির বয়াতি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে লালমোহন উপজেলার ধলীগৌরনগর বাংলাবাজার এলাকার আজহারুল ইসলাম মাঝির (৬৫) বাড়িতে। স্থানীয়রা জানান আজাহারুলের ছেলে মো শরিফুল ইসলাম ওরফে জয় ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিস্ফোরণটি শরিফুলের কক্ষে ঘটেছে বলে তারা জানান। সেই সময় তার ঘরের চালা উড়ে যায়। এছাড়াও দগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মাহাবুবুল আলম। নিহত মনির বয়াতি (৫০) একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, রাতে উপজেলার ধলীগৌরনগরের বাংলাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রাত ২টার দিকে হঠাৎ করে ককটেল বিস্ফোরিত হয়ে ঘরের চালা উড়ে যায়। এ সময় মনির ও ফিরোজ নামের দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে মনির মারা যান। ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্থানীয় অনেকেই ধারনা করছেন, ঘরে মনির ও ফিরোজ হয়তো ককটেল তৈরি করছিলেন। এ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে পরিবারের দাবি, বাহির থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় হতাহতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি।

ট্যাগস :

লালমোহনে ছাত্রলীগ নেতার বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১ জন

আপডেট সময় : ০৬:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩