ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

রাজবাড়ীর পদ্মায় বাল্কহেড থেকে চাঁদা তোলার সময় কার্গো ট্রলার সমিতির সভাপতি লুৎফর রহমান আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২০৮ বার পঠিত

রাজবাড়ীর পদ্মার গোদার বাজার থেকে বাল্কহেড থেকে অবৈধ ভাবে বুধবার সাড়ে এগারোটার দিকে চাঁদা তোলার সময় একজনকে আটক করেছে পুলিশ।

আটক কৃত ব্যাক্তির নাম লুৎফর রহমান। সে রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে। লুৎফর রহমান নাম সর্বশ্ব কার্গো ট্রলার বাল্কহেড সমিতির রাজবাড়ী জেলার শাখার সভাপতি বলে দাবী করেন।তার এ সমিতির সরকার অনুমোদিত কার্ড রয়েছে এবং নদীতে শ্রমিকদের পরিচয় পত্র হিসেবে কার্ড প্রদান করে বলে জানান।

লুৎফর রহমান সহ কয়েকজন পদ্মা নদীতে চলাচলরত বালু বাহী প্রতিটি বাল্কহেড থেকে অবৈধভাবে ১ হাজার করে টাকা নিচ্ছিল।সে সময় সংবাদ পেয়ে রাজবাড়ী সদর থানার এসআই কামরুল হাসান নদীতে গিয়ে তাকে আটক করেন।বাকি অন্যান্যরা পালিয়ে যায়।

লুৎফর রহমান জানান,আমি কার্গো ট্রলার বাল্কহেড সমিতির রাজবাড়ী জেলার শাখার সভাপতি।আমার বৈধ কার্ড রয়েছে। আমি নদীতে আমাদের শ্রমিকদের দেখতে গিয়ে ছিলাম।তখন পুলিশ এসে আমাকে আটক করে থানায় নিয়ে আসে।

রাজবাড়ী সদর থানার এসআই কামরুল হাসান বলেন,নদীতে চলাচল রত বালুবাহী ট্রলার ও বাল্কহেড থেকে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল।সে সময় আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই।এসময় লুৎফর রহমান নামে একজনকে আটক করতে পারলেও বাকি কয়েকজন পালিয়ে যায়।বর্তমানে তাকে থানায় আটক রাখা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

রাজবাড়ীর পদ্মায় বাল্কহেড থেকে চাঁদা তোলার সময় কার্গো ট্রলার সমিতির সভাপতি লুৎফর রহমান আটক

আপডেট সময় : ০৬:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩