ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রমজান উপলক্ষে চুরি-ছিনতাই নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও ক্রেতারা

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৫:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ২৩২ বার পঠিত

মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। বিশ্বের অন্য মুসলমানদের সঙ্গে বাংলাদেশের মুসলমানরাও মাসব্যাপী পালন করবেন ধর্মীয় আচার। যদিও এই মাসের মূল তাৎপর্য হচ্ছে বিলাসিতা পরিহার করে নিজের ভোগ বা চাহিদাকে নিয়ন্ত্রণ করা। তারপরও এ মাসেই ভোগ্যপণ্যের বাজার অস্থির হয়ে ওঠে।

বিশেষ করে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরের চাহিদা বাড়ে দ্বিগুণের বেশি। মানুষ চাহিদার অতিরিক্ত পণ্য কেনার প্রবণতার সুযোগে নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসায়ীদের একটি শ্রেণি যে যার মতো নিত্যপণ্যের দাম বাড়াতে থাকে।

অন্যদিকে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে চুরি, ছিনতাই, জাল নোটের প্রচলন, অজ্ঞান পার্টির তৎপরতা ও ডাকাত চক্রগুলো। এই চক্রের খপ্পরে পড়ে ব্যবসায়ী ও ক্রেতারা হন সর্বস্বান্ত।

আর পুলিশ বলছে, আতঙ্কিত হবার কিছু নেই। ইতিমধ্যেই অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো অপতৎপরতা রুখতে প্রস্তুত পুলিশ বাহিনী।

এই আশ্বাসকে সামনে রেখে নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে চান ব্যবসায়ীরা। তারা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সড়কে চলাচল কতটুকু নিরাপদ রাখতে পারবে, ক্রেতারা কতটুকু বাজারমুখি হবে, তা সময়-ই বলে দিবে। কোনো শঙ্কা ছাড়াই যখন ক্রেতারা বাজারমুখি হবে তখন বেচাকেনা বাড়বে।

রমজান উপলক্ষে চুরি-ছিনতাই নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও ক্রেতারা

আপডেট সময় : ০৫:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩