মুক্তি মহিলা সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২৪৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শিশু ও নারীদের অধিকার আদায়ে কাজ করা সংস্থা মুক্তি মহিলা সমিতি -এমএমএস এর পচিশ বছর পালন উপলক্ষে রজতজয়ন্তী ও বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন বুধবার বেলা ১২ টায় এমএমএস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেফালী বেগম সভাপতি এম এম এস এবং সংস্থার নির্বাহী পরিচালক মর্জিনা বেগম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।আরও উপস্থিত ছিলেন ডা: প্রদীপ কান্তি পাল জুনিয়র কনসালটেন্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোয়ালন্দ, রহুল আমিন উপজেলা সমাজসেবা অফিসার, দেওয়ান তোফায়েল হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, চম্পা বেগম প্যানেল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, আতাউর রহমান মঞ্জু প্রোগ্রাম ডিরেক্টর এমএমএস, আঁখি আক্তার কো অর্ডিনেটর এম এম এস।
উক্ত সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ, আয় ব্যায় ও বাজেট ছাড়াও কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
























