সংবাদ শিরোনাম ::
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির নেতৃবৃন্দের প্রস্তুতি সভা
মিহির-খুলনা ব্যুরোঃ
- আপডেট সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৭৯৬ বার পঠিত

বিএনপির চলমান আন্দোলনের ১ দফা দাবি আদায়ে আগামিকাল ২৭ জুলাই ঢাকা মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ।
গতকাল বিকাল ৫ টায় খুলনা খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতির বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শুকুর,মুন্সী আব্দুর রব, আসরাফ ঢালী, মোঃ গোলজার হোসেন, মোঃ জামাল হোসেন, যুবদল নেতা মোল্লা সোলাইমান হোসেন, কিবরিয়া মেম্বার, ফয়সাল কবির বাবু, মোঃ এনামুল হোসেন,সহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সুজা, মোঃ হাদিউজ্জামান,মোঃ পলাশ প্রমুখ।
























