ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
- আপডেট সময় : ০৪:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৫৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল আটটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজিম উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী, কেককাটা ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি ) জনাব মাহমুদুল হাসান, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আকরামুজ্জান রাজা , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে স্বাধীন বাংলাদেশের স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান এবং তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা পূর্বক সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
























