ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে ৭১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এম এম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২৭৩ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ৭১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ বুধবার (৫ জুলাই) দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামী মো. সুজন শেখ (৩৫) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের কলারন গ্রামের বোনানজা জুট কম্পোজিট ফ্যাক্টরির পাশের ব্রিজের উপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ সময় বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মণ্ডলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে সুজন শেখকে ৭১ পিস ইয়াবা বড়ি সহ আটক করে। সুজন উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মো. বিষু শেখের ছেলে এবং চিহ্নিত মাদক কারবারি।

পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আব্দুল লতিফ মণ্ডল বাদি হয়ে সুজনকে একমাত্র আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) ধারায় বোয়ালমারী থানায় মামলা করেন। আসামীকে বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৭১ পিস ইয়াবা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালমারীতে ৭১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩