ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

বালিয়াকান্দিতে কলেজ ছাত্রীর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২১১ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে খন্দকার সুমাইয়া (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

মৃত সুমাইয়া নবাবপুর ইউনিয়ন সোনাপুর গ্রামের খন্দকার শরিফুল ইসলামের মেয়ে ও সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

শুক্রবার (২৬ আগস্ট) রাতে নিজ কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পিতা খন্দকার শরিফুল ইসলাম বলেন, আমরা স্বামী-স্ত্রী বাড়ীতে ছিলাম না। সন্ধ্যা ৭ টার দিকে নিজ রুমে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস নেয়া অবস্থায় পাশের বাড়ির লোকজন ঝুঁলতে দেখে ফোন করে আমাদের জানান। পরে বাড়ীতে এসে ফ্যানের সাথে ঝুঁলতে দেখতে পাই। রাতেই পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বালিয়াকান্দিতে কলেজ ছাত্রীর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩