সংবাদ শিরোনাম ::
বাবু চেয়ারম্যানের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত
মো: আলা আমিন -জামালপুর:
- আপডেট সময় : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৩৪৩ বার পঠিত

জামালপুরে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবর ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এছাড়া রেজাউল ও মনিরুলের ৪দিন এবং জাকিরুলের ৩দিন রিমান্ড মনঞ্জুর করা হয়
আজ রোববার দুপুরে সাড়ে তিনটার দিকে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী গণমাধ্যমকর্মীদের জানান, রাষ্ট্রপক্ষ প্রত্যেক আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর ৫ দিন রিমান্ড মঞ্জুর করে। রেজাউল ও মনিরুলের ৪দিন এবং জাকিরুলের ৩দিন রিমান্ড মনঞ্জুর করা হয়।
























