ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চোরাকারবারী আটক

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৬:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত

কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা ও লেফট্যানেন্ট সাব্বির আহমেদ এর নেতৃত্বে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বিশেষ অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চোরাকারবারীদের আটক করা হয়।

কোষ্টগার্ড জানায়,গোপন সংবাদের ভিত্তিতে,রবিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত দেড় টার অভিযানে, কয়লাবাহী জাহাজ এম.ভি. আল রত্না আনুমানিক ৬৫০ টন কয়লা নিয়ে হারবাড়িয়া থেকে যশোর জেলার নওয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় অন্য একটি জাহাজ এম.ভি. তানজিলা-২ এর মাস্টার ও ক্রুদের যোগসাজসে আনুমানিক ৬০ টন কয়লা অবৈধ ভাবে বিক্রির সময় জাহাজদুটির স্টাফ এবং শ্রমিকসহ ৩৭ জনকে ঘটনাস্থলে আটক করে কোস্ট গার্ড । পরবর্তীতে জাহাজ দুটি সকাল সাড়ে ৯টায় বিসিজি বেইস মোংলায় নিয়ে আসা হয়।

অভিযান পরিচালনার সময় এম.ভি.আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃত জাহাজদুটি এবং ব্যক্তিদের তল্লাশী করে তাদের কাছ থেকে অবৈধভাবে কয়লা ক্রয়ের জন্য নগদ (এক লক্ষ) টাকা ও মাদক গ্রহণের সরঞ্জামাদি পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের মধ্য অবৈধভাবে কয়লা ক্রয়/ বিক্রয় এর সাথে জড়িত ০৩ জন এবং পলাতক এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ারকে আসামী করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া জব্দকৃত জাহাজদুটি,কয়লা ও আটককৃত জাহাজদুটিব বাকী স্টাফ এবং শ্রমিকসহ ৩৪ জনকে মুছলেকা নিয়ে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চোরাকারবারী আটক

আপডেট সময় : ০৬:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩