সংবাদ শিরোনাম ::
নান্দাইলের ফাহিম ডিবি পুলিশের অভিযানে গাজীপুর থেকে গ্রেফতার
মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
- আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৫৩৬ বার পঠিত

নান্দাইল উপজেলা ভূমি অফিসের সামন থেকে, গত
৬ সেপ্টেম্বর ভিকটিম আফরিন দীনা (১৪) কাপড় কিনার জন্য নান্দাইল বাজারে যাওয়ার পথে নান্দাইল ভূমি অফিসের সামনে থেকে অপহরণ হয়।পরে নান্দাইল মডেল থানায় মামলা।
মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ ফাহিম আহম্মেদ (১৯)কে ৯ সেপ্টেম্বর সারে সাতটায় সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া দক্ষিণ খন্ড সাকিনে আমান টেক্সটাইল এর পিছন হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ভিকটিম আফরিন দীনা (১৪)কে উদ্ধার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
























