ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নবাবগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

মোঃ ওয়াজ কিরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১০:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ (৪৫) এবং একই উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ইউপি চেয়ারম্যান শামিমকে নিজ বাড়ি পুঠিহার গ্রাম থেকে গ্রেপ্তার করে এবং উপজেলার দাউদপুর এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সবুজ কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ মতিন।

শামিম চেয়ারম্যান উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের পুঠিহার গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সবুজ দাউদপুর বাজার এলাকার আবু বক্কর মণ্ডলের ছেলে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আঃ মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আজ দুপুরের পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নবাবগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

আপডেট সময় : ১০:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫