দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে হেরোইন সহ গ্রেপ্তার-৩
- আপডেট সময় : ০৯:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২১৭ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযানে হেরোইনসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হেরোইনসহ আটককৃতরা হলো, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদা ইউনিয়নের তুলসীঘাটা (রামকান্তপুর) এলাকার আব্দুল মালেক মুন্সীর ছেলে মো. সবুজ মুন্সী (২৮), একই উপজেলার মৃধাকান্দা ওরফে খাঁকান্দা নাজিরপুর এলাকার মো. হারুন মোল্লা’র ছেলে অনিক মোল্লা (২৫) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পুরাভিটার মৃত কমল শেখের ছেলে মো. ইমরান শেখ (২৬)।
জানাযায়, রোববার (১৮ জুন) দিবাগত রাত ১০ টার দিকে এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ যৌনপল্লীর ভিতর আলেয়া বাড়িওয়ালীর ভাড়াটিয়া আলাউদ্দিন এর মনোহারী দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাদেরকে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করা হয়।
সোমবার (১৯ জুন) জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
























