ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২০১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা অফিসের সামনে নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ের ভেতর বালিতে পুতে রাখা এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, লাশটি নির্মাণাধীন ভবনের বালির মধ্যে পুতে তার উপরে ইট দিয়ে চাপা দেয়া হয়েছে। পাশেই পড়ে রয়েছে একটি রক্তাক্ত কাঠের বাটাম ও গ্রামীণ ফোনের সিম কার্ডের খোলা প্যাকেট।

লাশটি সম্পর্কে মুক্তি মহিলা সমিতির নৈশ প্রহরী রিপন বলেন, আমি ঘুম থেকে উঠে নতুর ঘরের দেয়ালে পানি দিতে গিয়ে মাটির নিচে লাশটি দেখতে পাই। পরে দ্রুত আমার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।

গোয়ালন্দ ঘাট থানার এস আই মিজানুর রহমান বলেন, লোকটিকে আনুমানিক ভোর রাতের দিকে মেরে পুতে রাখা হয়েছে। লাশটির মাথায় আঘাতের চিহ্ন ও গলার বাম পাশে চাকু অথবা ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। মৃত যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৪ বছরের মতো হবে। তার পরনে কালো প‍্যান্ট, গায়ে কালো ব্লেজার ও পায়ে কালো জুতা পরিহিত ছিল। তবে লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন‍্য উর্ধ্বতন কর্মকর্তা ও পিবিআইকে জানানো হয়েছে। লাশের ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।

দৌলতদিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩