সংবাদ শিরোনাম ::
ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম মুকুল, ডুমুরিয়া (খুলনা) :
- আপডেট সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৬৩২ বার পঠিত

রবিবার (১০সেপ্টেম্বর) খুলনার ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিনের সার্বিক তত্ত্বাবধানে।
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী কন্দাল ফসল বৃদ্ধি ও কলাকৌশল নিয়ে প্রকল্প উন্নয়নের আওতায় ১৪টি ইউনিয়নের ৩০ জন কৃষক ও কৃষাণীদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় কন্দাল ফসলের মধ্যে বিশেষ করে আলু, মিষ্টি আলু, পানি কচু, লতি কচু, গাছ আলুর উৎপাদন প্রযুক্তি, কলাকৌশল এবং রোগবালাই পোকামাকড় দমন ব্যবস্থাপনা বিষয়ে , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত জামিল
প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন।
























