গোয়ালন্দ পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২০৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা করেছে ।
২০ জুন (মঙ্গলবার ) বেলা ১১ টায় গোয়ালন্দ পৌরসভা হলরুমে পৌর সভার কর নির্ধারক আসাদুজ্জামান সেলিম এর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় গোয়ালন্দ পৌরমেয়র নজরুল ইসলাম মন্ডল সভাপতিত্ব করেন।
বাজেট আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারান্নুম হক, সরকারি কামরুল ইসলাম কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হালিম তালুকদার,রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, বাজার পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারি, কমিশনার বিন্দু, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্য ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বিন্দু।
২০২৩-২০২৪ সালের বাজেট ঘোষণা করেন পৌর সভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবছর আয় ধরা হয় ৫৫,৫৬,০৮৯৭৯ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৫৫,১৩,৬৫০০০ টাকা ও উদ্বৃত্ত রাখা হয় ৪২৪৩৯৭৯ টাকা।এসময় প্রস্তাবিত বাজেটের নির্ধারণ অর্থের উৎস হতে আয় ব্যায় খাতের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূল নানা বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা সভা ও মতবিনিময় করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
























