গোয়ালন্দ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯৬ বার পঠিত

চলমান সরকার পতন আন্দোলনকে জোরদার, খালেদা জিয়ার মুক্তি,তারেক জিয়াকে সকল মামলা হতে অব্যহতি প্রদান সহ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপির যৌথ কর্মী সভা শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

গোয়ালন্দ মোড়ে অবস্হিত বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজামউদ্দিন শেখ। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড লিয়াকত আলী বাবু।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডঃ মো. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. তোফাজ্জেল হোসেন মিয়া, রেজাউল করিম পিন্টু।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
























