গোয়ালন্দে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১১:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২৪০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী সরদার।
কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবুর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. জালাল হোসাইন।

অনুষ্ঠানে শুরুতে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং ফরিদপুর হতে আগত সংগীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে বেলা ৩ টা পর্যন্ত।
























