ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে ব্রেইন স্ট্রোক রোগীর পাশে, সৌদি প্রবাসী হোসাইন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ব্রেইন স্ট্রোকে অসুস্থ, অসহায় রোগীর চিকিৎসার পাশে দাঁড়িয়েছেন দৌলতদিয়া ইউপির ৮ নং ওয়ার্ড যদুফকির পাড়া গ্রামের বাসিন্দা, সৌদি প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসাইন।

রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার দৌলতদিয়া ইউপির ২ নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার বাসিন্দা, ব্রেইন স্ট্রোকে অসুস্থ মো. নজির মুন্সীর (৪৫) পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ ২০ হাজার টাকা সহায়তা তুলে দেন।

স্থানীয়রা জানান, নজির মুন্সী খুবই ভালো মনের একজন মানুষ। তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাদকের কাজ করে সংসার চালান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। সপ্তাহখানেক আগে তার ব্রেইন স্ট্রোক হয়। ব্রেইন স্ট্রোক হওয়ার পর প্রথমে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পরিবারের পক্ষে অসুস্থ নজির মুন্সীর চিকিৎসা করাতে ব্যর্থ হওয়ায়, সমাজের বিত্তবানদের কাছে সহায়তার অনুরোধ জানান পরিবারটি। বিষয়টি সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন দেশে ফিরে শোনার পর তিনি নিজে ওই পরিবারের নিকট ছুটে যান। তার চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন। অসুস্থ নজির মুন্সী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে ভর্তি রয়েছেন।

অর্থ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নজির মুন্সীর স্ত্রী বলেন, আমার স্বামীর ব্রেইন স্ট্রোক করায়, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে আছে। তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন, যা বহন করা আমাদের পক্ষে সম্ভব না। এ বিপদের মুহুর্তে হোসাইন ভাই আমার পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সব সময় অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারে সে দোয়া করি। আমার স্বামীর চিকিৎসার খরচ অনেক এজন্য সমাজের দানশীল, বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে মোহাম্মদ হোসাইন বলেন, মানুষ মানুষের জন্য। আমি সবসময় চেষ্টা করি অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। আজ আমি নজির মুন্সী ভাইয়ের চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ ধরনের অসহায় রোগীদের কল্যানে মানবিকভাবে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। তিনি অসুস্থ নজির মুন্সী ও নিজের জন‍্য সবার কাছে দোয়া কামনা করেন।

গোয়ালন্দে ব্রেইন স্ট্রোক রোগীর পাশে, সৌদি প্রবাসী হোসাইন

আপডেট সময় : ০৪:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩