ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৭১ বার পঠিত

তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা’র সভাপতিত্বে এবং দুদুখার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার ইতি’র সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলমাছ হোসাইন উপাধ্যক্ষ দক্ষিণ উজান চর ইসলামিয়া আলিম মাদ্রাসা, গোয়ালন্দ উপজেলা কর্মপরিষদ সদস্য জালাল হোসেন, উজান চর ইউনিয়ন পরিষদের সচিব ইব্রাহিম সরদার, সাবেক ইউপি সদস্য ও উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সলিম খান, ইউপি সদস্য ও প্যানেল মেম্বার আবুল হোসেন, সাবেক মেম্বার চুন্নু মীর মালত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধন শেখ, আকিব সরদার, রবিন মন্ডল প্রমূখ।

তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষকগন, ইমাম, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫