ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে জাতীয় সমবায় দিবস পালিত

মো: সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৩৩ বার পঠিত

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে সভায়
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ইউসিসিএ এর সভাপতি হামিদুল হক বাবলু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম।

সমবায়ের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হওয়া যায় , আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে দেশ উন্নত হবে । দেশের চেহারা বদলে যাবে।

গোয়ালন্দে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩