
'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ জাকির হোসেন'র সভাপতিত্বে সভায়
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ইউসিসিএ এর সভাপতি হামিদুল হক বাবলু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম।
সমবায়ের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হওয়া যায় , আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে দেশ উন্নত হবে । দেশের চেহারা বদলে যাবে।