ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুড়িগ্রামের ধরলায় চলন্ত অবস্থায় আগুন লেগে স্পিডবোর্ড পুড়ে ছাই

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:৫২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৪৪৬ বার পঠিত

ঐতিহ্যবাহী কুড়িগ্রামের ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুন লেগে একটি স্পিডবোট পুড়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রবিবার (১০ সেপ্টেম্বর) এমন একটি আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল শনিবার জেলার উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার ধরলা নদীতে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলের দিকে ধরলা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোটে আগুন লাগে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে
অনেক চেষ্টার পরেও আগুন নিভাতে পারি নাই।
পেট্রোল থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।

স্পিডবোট চালক নবির ইসলাম বলেন, আমি নতুন এখানে যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাই নাই। যতটুকু জানতে পেরেছি কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় একটি ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লেগে স্পিডবোটটি পুড়ে যায়। স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩৫-৪০ লাখ টাকা। গতকাল অফিসের লোকজন এসে দেখে গেছেন।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিডবোট চালক স্পিডবোটটি রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ নিয়ে আসার পথে আগুন লেগে পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

কুড়িগ্রামের ধরলায় চলন্ত অবস্থায় আগুন লেগে স্পিডবোর্ড পুড়ে ছাই

আপডেট সময় : ১০:৫২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩