ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

অবরোধের সমর্থনে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গোয়ালন্দ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ৪৫১ বার পঠিত

সারাদেশে বিএনপি কতৃক আহূত ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে গোয়ালন্দ উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো: নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে আজ সোমবার সকাল সারে সাতটায় গোয়ালন্দ রেলগেট থেকে ঢাকা – খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ পযন্ত একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিন করে পুনরায় আরম্ভস্থলে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন সেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ,সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খালেক ব্যাপারি, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন, সাধারন সম্পাদক ইউসুফ মোল্লা, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সলিম, পৌর কৃষক দলের আকবর হোসেন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সকল ভয় ভীতি উপেক্ষা করে নেতা- কর্মীসহ সাধারণ জনগনকে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান।

উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন শেখ বলেন,‘এই অবরোধ শুধুমাত্র ভোটের অধিকার আদায় ও গণতন্ত্রের জন্য। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি করে লাভ হবে না। বরং নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। আন্দোলনের মাঠ থেকে নেতাকর্মীরা নিবৃত্ত হবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

অবরোধের সমর্থনে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩