সংবাদ শিরোনাম ::
সরিষাবাড়ীতে সুবর্ণখালি নদী থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
আল আমিন-জামালপুর:
- আপডেট সময় : ০৮:১৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৩০ বার পঠিত
বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের থেকে তার এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বাধীন মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া খান বাড়ির মৃত আব্দুল জলিল খানের ছেলে। সংসার জীবনে তার দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে অটোরিকশা নিয়ে কাজে বের হন স্বাধীন। রাত ৯টা ১৫ মিনিটে ভাতিজা মো. রাসেলের (২৩) সাথে মুঠোফোনে কথা বলেন। এরপর পরিবারের লোকজন যার যার মতো ঘরে শুয়ে পড়েন। ভোর হওয়ার পর তাকে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে বুধবার (১৫ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পান বয়ড়া ব্রিজের নিচে একজনের লাশের সন্ধান পাওয়া গেছে। পরে পরিবারের লোকজন গিয়ে স্বাধীনের লাশ সনাক্ত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর প্রতিদিনের খবর বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন এবং সুরতহালের পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
























