ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৮:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৩১ বার পঠিত

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ মতবিনিময় সভার আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের প্রান্তিক জনগনের ভাগ্য উন্নয়নের পাশাপাশি পাহাড়ের উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপুর্ন ভুমিকা রেখে আসছে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, সাধারন মানুষের জীবনমান উন্নয়নে পাহাড়ের সড়ক যোগাযোগ উন্নয়ন, ব্রীজ-কালভার্ট নির্মান, শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে উন্নয়ন বোর্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে ঘেরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ে উন্নয়নের সুতিকাঘার।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন সুপ্রদীপ চাকমা।

বঙ্গবন্ধু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছেন বলেই প্রান্তিক জনপদের উন্নয়নের জোয়ার বইছে উল্লেখ করে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের যেসব এলাকা বিদ্যুতায়িত হয়নি সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হয়েছে।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম ও বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমত উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মো. মজিবুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো, ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সলিম উল্যাহ, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩