সংবাদ শিরোনাম ::
পাইকগাছার নবাগত এসিল্যান্ডের সাথে নিসচা নেতৃবৃন্দের মতবিনিময়
মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
- আপডেট সময় : ০৪:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

পাইকগাছার নবাগত সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুজ্জামান এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
নিসচা নেতৃবৃন্দ সোমবার সকালে নিজ কার্যালয়ে নবাগত এসিল্যান্ডের সাথে এ মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ।























