ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

পদ্মা নদীতে পানি বৃদ্ধি, ফেরির পন্টুনের এ্যাপ্রোজ সড়কে পানি, যাত্রীদের ভোগান্তি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১৭৭ বার পঠিত

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে আকষ্মিক পানি বৃদ্ধির কারণে ফেরি ঘাটের পন্টুনের এ্যাপ্রোজ সড়ক ডুবে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। বর্তমান দৌলতদিয়া ফেরি ঘাটে চারটি সচল ঘাটের মধ্যে ২টি ঘাট দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে যানবহন পারাপার।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন,গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ৭২ সেন্টিমিটার। আকষ্মিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া ফেরি ঘাটে পন্টুনের এ্যাপ্রোজ সড়ক পানিতে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে বর্তমান সচল ৪টি ঘাটের মধ্যে ২টি ঘাট সম্পন্ন বন্ধ এবং অপর ২টি ঘাটের এপ্রোজ সড়কে পানির উপর দিয়ে চলাচল করছে যানবাহন। এতে করে ফেরিতে যানবাহন উঠা-নামার সময় এ্যাপ্রোজ সড়কে যানবাহন আটকা পরে কিছু সময়ের জন্য পুরোপুরি বন্ধ থাকছে। যানবাহন পারাপার ব্যহত হওয়ার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীবাহি বাস ও পন্যবাহি ট্রাক নদী পারের অপেক্ষায় সিরিয়ালে দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ছে। তীব্র গরমে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

ভুক্তভোগী বাস চালক মো. রাসেল শেখ সহ কয়েক জন জানান, দীর্ঘ সময় ধরে তারা সিরিয়ালে আটকা পড়ে আছেন। এর মধ্যে আবার একেক সময় একেক ঘাটে যেতে বলা হচ্ছে তাদের। এতে তারা আরো দূর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া তীব্র গরমে যাত্রীরাও অসুস্থ্য ও ধৈর্য্যহীন হয়ে পড়ছেন।
যশোর থেকে আসা যাত্রী মো. কামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে পানি বাড়বে এটাই স্বাভাবিক , এর জন্য ঘাট কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহন করলে তাদের এই দূর্ভোগে পড়তে হতো না। প্রচন্ড গরমে চরম ভোগান্তি হচ্ছে।

বিআইডব্লউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থপক (বানিজ্য) মো. নুর আহাম্মেদ ভূইয়া বলেন, হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে ঘাট সমস্যায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। চারটি ঘাটের মধ্যে দুটি ঘাট দিয়ে যানবাহন চলাচল করছে। ঘাট সমস্যা সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষ কাজ শুরু করেছে, আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে ঘাট পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

পদ্মা নদীতে পানি বৃদ্ধি, ফেরির পন্টুনের এ্যাপ্রোজ সড়কে পানি, যাত্রীদের ভোগান্তি

আপডেট সময় : ১১:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩