ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

দৌলতদিয়ায় ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ২৬৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার লোকনাথ জুয়েলার্স এর দোতালা থেকে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত্যু ব্যক্তি হলো রাজবাড়ীর শ্রীপুর টিএন্ডটি এলাকার মৃত্যু নারায়ণ পালের ছেলে রিপন পাল (৩২)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮ টায় দৌলতদিয়া বাজার লোকনাথ জুয়েলার্স এর দোতালায় থেকে মরা দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মৃত রিপনের চাচা গোকুল পাল জানান, আমার ভাতিজার বাবা-মা অনেক আগেই মারা গেছে। আমার ভাতিজা একজন বাক প্রতিবন্ধী হওয়ায় তাকে আমরা দুই তিন বছব যাবৎ আমাদের কাছে রেখে লালন-পালন করছি। সে আমাদের দোকানে কাজ করে। প্রতিদিনের মত আজও দোকানের দোতালায় কাজ শেষে ঘুমিয়ে ছিল। নিচ তলায় থাকা আরেক কর্মচারী চিত্ত্ ফোনে জানাই রিপন গলায় ফাঁস নিয়েছে। কর্মচারী চিত্ত আরও জানান, রিপন রাত ১০ টার সময় নিচ তলা থেকে খাওয়া দাওয়া শেষ করে দোতালায় তার নিজের শয়ন কক্ষে চলে যায়। তাকে আমি বলি লাইট বন্ধ করে ঘুমাও। সকাল ৮ টার সময় ঘুম থেকে উঠে রিপনকে ডাকলে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়না। তারপর আমি বাজারে চলে যাই, বাজার করে এসে আবার তাকে ডাকতে থাকি। তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পাশের আরেক দোকানদারকে সাথে নিয়ে দোতালায় উঠে দেখি, রিপন গলায় মাফলার পেঁচিয়ে ঘড়ের আড়ার সাথে ঝুলে আছে। তারপর থানায় খবর দেয়া হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দৌলতদিয়ায় ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩