ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় যৌনকর্মীদের মাঝে মাংস বিতরণ

সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২৩৭ বার পঠিত

বাংলাদেশের বৃহৎ যৌনপল্লী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার ১৪’শত যৌনকর্মির মাঝেব ‘উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ও হাবিবুর রহমান ( বিপিএম বার) (পিপিএম বার)ব্যবস্থাপনায় কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল পাচটায় দৌলতদিয়া রেলষ্টেশন চত্বরে যৌনপল্লীর ১৪’শত যৌনকর্মীদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে ১৪’শত কেজি মাংস বিতরণ করা হয়।

মাংস বিতরনের সময় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস)গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার,সৈয়দ মোশাররফ আলী মীরশাদ, লুলুয়াল মারজান সদস্য উত্তরন ফাউন্ডেশন,অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম,সাধারন সম্পাদক মনি বেগম উত্তরণ ফাউন্ডশন গোয়ালন্দ শাখার সভাপতি মাহিয়া মাহি প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের দিনে এই কোরবানির মাংস পেয়ে আনন্দিত যৌনকর্মীরা জানান, আমরা পূর্বপাড়ায় বাসিন্দারা কখনো কোরবানির মাংস খেতে পারতামনা,পুলিশ হাবিবুর রহমান স্যারের বদৌলতে গত বছর থেকে আমরা কোরবানির মাংস পাচ্ছি,এ নিয়ে আমরা দুইবার কোরবানীর মাংস পেলাম।

মাংস বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এডিশনাল আইজিপি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত ১৪’শত পরিবারের মাঝে এক কেজি করে কোরবানীর মাংস উপহার দিয়েছেন। গত কয়েক বছর থেকে স্যার এই পল্লীতে ঈদের কোরবানির মাংস বিতরন শুরু করেছেন। সমাজের বিত্তবান মানুষদের ও এভাবে এগিয়ে আসা উচিত।

দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় যৌনকর্মীদের মাঝে মাংস বিতরণ

আপডেট সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩