ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৯৪ বার পঠিত

জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন’ প্রতিপাদ্যে উদযাপিত হয় দিবসটি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

এ সময় আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সদস্য রাজন সাহা রাজু, শফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোস্তফা মনজু প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিটি খেলোয়াড় যদি যোগ্যতা ও দক্ষতা দিয়ে ক্রীড়ানৈপুণ্যে নিজের স্বাক্ষর রাখতে পারেন তবেই সে খেলোয়াড়কে স্মার্ট বলা যায়। একজন স্মার্ট খেলোয়াড় স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারবেন।

ট্যাগস :

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

আপডেট সময় : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩