তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়
- আপডেট সময় : ১০:৪৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৮৭ বার পঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ মে বাদ মাগরিব নীজ বাসভবন মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউসে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং জুয়া মাদক চুরি সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন। সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি বলেন দক্ষতা অর্জনে ঢাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা চেষ্টা করা হবে।
অনলাইন পত্রিকাগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়ে বস্তনিষ্ট সঠিক তথ্য নির্ভর সংবাদ প্রকাশের আহ্বান জানান। উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















