ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২১৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১৬ হাজার ২শ ৬০জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি থেকে যাতে একটি শিশুও বাদ না পড়ে, সেই দিকে লক্ষ রেখে উপজেলায় ৯৭ কেন্দ্রে রোববার (১৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে এ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়।

উপজেলার স্বাস্থ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ আঁখি, ডাঃ আসফিয়া হিমি, ডা নাজনিন নাহার নিরা, ডাঃ উম্মে জহরা, মেডিকেল ট্যাকনোলজিস্ট মো. রফিকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস, ফিমেল ওয়ার্ড ইনচার্জ মুক্তা সরকার, রমা রানী ভক্ত প্রমুখ।

সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে শিশুদেরকে নিজেই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান ও কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদেরকে সঠিক ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন। অপরদিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে তানিয়া নিজে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন এ ক‍্যাপসুল খাওয়াচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দিনব‍্যাপী ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ডে ৬-১১ মাস বয়সী ২হাজার ৫৬ জন শিশুকে এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১৪ হাজার ২শ ৪ জন শিশুকে দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিন তারান্নুম হক বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ছাড়াও শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। শিশু মৃত্যু হার হ্রাস করে। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যুহার উল্লে­খযোগ্য হারে কমে আসে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩