গোয়ালন্দে ২০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ২২৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ এক জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদক কারবারি হলো, উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত্যু রমজান শেখের মেয়ে ও মজিদ শেখের পাড়া মুন্নু মুন্সীর স্ত্রী আনোয়ারা বেগম আনু (৪৬)।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ১৮ নভেম্বর দিতে দিনগত রাত ৯ টা ৫৫ মিনিটের সময় উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ারা বেগম আনু (৪৬) কে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এর বসত বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদকব্যবসায়ী আনোয়ারা বেগম আনু (৪৬) কে তার বসত ঘরের খাটের নিচ হতে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আনোয়ারা বেগম আনু (৪৬) এর নামে পূর্বের আরোও ৪ টি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
























