ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২২৫ বার পঠিত

“তামাক নয়, খাদ‍্য ফলান”- প্রতিপাদ্যে- গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে।

বুধবার (৩১ মে) সকাল ১০ টায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাক বিরোধী সংগঠন ডাস্ বাংলাদেশ, ডাব্লিউ বি বি ট্রাষ্ট, বিএনটিটিপি, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ, এমআরপিতে সিগারেট বিক্রয় নিশ্চিত করা, তামাক চাষ নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরর দাবিতে এ দিবসটি পালন করা হয়।

দিবটিতে ডাস বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু’র সভাপতিত্বে গোয়ালন্দ পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম‍্যানেজার মো. মুজিবর রহমান খান জুয়েল গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি ভো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভাশেষে অবস্থান কর্মসূচী পালন ও পৌর চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ছাত্রছাত্রীদের মাঝে তামাক বিরোধী লিফলেট বিতরন করা হয়।

গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

আপডেট সময় : ০৫:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩