
"তামাক নয়, খাদ্য ফলান"- প্রতিপাদ্যে- গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ১০ টায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাক বিরোধী সংগঠন ডাস্ বাংলাদেশ, ডাব্লিউ বি বি ট্রাষ্ট, বিএনটিটিপি, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ, এমআরপিতে সিগারেট বিক্রয় নিশ্চিত করা, তামাক চাষ নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরর দাবিতে এ দিবসটি পালন করা হয়।
দিবটিতে ডাস বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু'র সভাপতিত্বে গোয়ালন্দ পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম্যানেজার মো. মুজিবর রহমান খান জুয়েল গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি ভো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভাশেষে অবস্থান কর্মসূচী পালন ও পৌর চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ছাত্রছাত্রীদের মাঝে তামাক বিরোধী লিফলেট বিতরন করা হয়।