দৌলতদিয়া বাইপাস সড়কে ট্রাকের চাপায় একজনের মৃত্যু,আহত ১
- আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৯৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া বাইপাস সড়কে ট্রাক চাপায় আনু মন্ডল (৫৫) নামে এক হকারেরে মৃত্যু হয়েছে। সে স্থানীয় শাহাদৎ মেম্বার পাড়ার বাসিন্দা ভোলাই মন্ডলের ছেলে।
শনিবার (২৪ জুন) ভোর ৬ টায় দৌলতদিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা হতে আগত বরিশাল গামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে দোকান বরাবর গাড়ি চালিয়ে দেয়। যার নাম্বার (ঝিনাইদহ -ট ১১-১৮৬৭)।সেখান দিয়ে বাজার করার জন্য আনু মন্ডল যাচ্ছিল হঠাৎ ট্রাকটি এসে তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন ধরাধরি করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। জানা যায় ট্রাক ড্রাইভারের চোখে প্রচুর ঘুম থাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু ট্রাকের চালক পলাতক রয়েছে।
মৃত ব্যক্তির মামা সালাম বেপারী জানান, আনু পেশায় একজন হকার। ফেরিতে ফেরিতে হকারী করে কলা বিক্রি করে সংসার চালাতো। আনুর পরিবারে স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। আনুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরও বলেন আনু একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়ায় মানুষটির মৃত্যুতে পরিবারটি বিপাকে পড়ে গেলো।
























