গোয়ালন্দে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০২:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১৬৪ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় যায়যায়দিন পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি কুদ্দুসউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি।
এ সময় হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি এম রাশেদুল হক, কালের কন্ঠের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি গনেশ পাল, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আজু সিকদার, , দৈনিক খবর প্রতিনিধি শেখ রাজিব, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক যুগান্তর গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উদয় কুমার দাস, ডেইলি অবজারভার প্রতিনিধি সিরাজুল ইসলাম, গনমুক্তির উপজেলা প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, ভোরের আকাশ প্রতিনিধি জহিরুল ইসলাম হালিম, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি মইনুল হক, কালবেলা উপজেলা প্রতিনিধি রাকিব উজ্জামান, দেশ রুপান্তর উপজেলা প্রতিনিধি মিরাজ প্রমুখ।
























