মুন্সিরহাট ডিগ্রি কলেজের গভর্নিং বডির আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আপডেট সময় : ০৪:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৮৩ বার পঠিত

মুন্সিরহাট ডিগ্রি কলেজের গভর্নিং বডির আনুষ্ঠানিক যাত্রা আজ বুধবার (৫ জুন) শুরু হয়েছে। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি প্রফেসর মেজবাহুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফী।
বৈঠকে উপস্থিত ছিলেন জননেতা মু.বেলাল হোসাইন, মোঃ আব্দুল্লাহ আল মামুন,মোঃ শাহীন,ডাঃ শাহজালাল, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহ আলম, উম্মে কুলসুম এবং এয়াকুব আলী।
দীর্ঘ এই বৈঠকে কলেজের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন,নতুন গভর্নিং বডির নেতৃত্বে মুন্সিরহাট ডিগ্রি কলেজ একটি আধুনিক ও গুণগত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
ম্যানেজিং কমিটির সদস্য জননেতা মু. বেলাল হোসাইন বলেন, “এই প্রতিষ্ঠান যেন আমাদের অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা হয়ে উঠে,এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সকলে একযোগে কাজ করব।”
বৈঠক শেষে সদস্যবৃন্দ কলেজের সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন এবং আগামীর পথচলায় অগ্রগতির প্রত্যয় ব্যক্ত করেন।
























