সংবাদ শিরোনাম ::
বোয়ালমারীতে ভোক্তা অভিযানে ১৩ ব্যবসায়ীকে জরিমানা
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ১৪৪ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খবরে শনিবার( ২৫ মার্চ) সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বাজার মনিটরিং করার সময় দোকানে মূল্য তালিকা না থাকা, ও অতিরিক্ত টাকায় জিনিসপত্র বিক্রি করায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮ ও ৪০ এর ধারা মোতাবেক ১৩ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
























