সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দ উপজেলায় বিশ্ব যক্ষা দিবস পালিত
সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৩:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১৫৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশ্ব যক্ষা দিবস-২০২৩ উপলক্ষে ব্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “হ্যা, আমরা যক্ষা নির্মূল করতে পারি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ২৪ মার্চ সকাল ১১টায় এসব কর্মসূচি পালন করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে অনুষ্ঠিত সভায়
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সৈয়দ আমিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম , ডাঃ প্রদীপ কান্তি পাল, টিএমসি আব্দুর রাজ্জাক, এমটিইপিআই রফিকুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী বিন্দু।
























